June 24, 2026, 2:08 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নিজের অধিকার আদায়ে বেদনার লড়াইয়ে নিজেকে সাজাতে নিজের বেদনার

Reporter Name

———— নুড়ি পাথর——

তারিখঃ ১৭.০৯.২০২২ ইং
লেখার সময়ঃ
দুপুর ২-২৮ মিঃ কলমে – মোল্লা হারুন উর রশীদ

নিজের অধিকার আদায়ে
বেদনার লড়াইয়ে
নিজেকে সাজাতে
নিজের বেদনার কথা মালা আজি ফুলদানিতে।

বলাই হলোনা, না বলা কথা, রেখেছি নুড়ি পাথরের ফুলদানিতে।
দালাল আর তদবিরে ভরা সমাজটা
বিষম ব্যাথায় বিষম ব্যাথায়
হতাশার ফুলদানিতে
মুজলুমরা রাখছে মালা।
আজব হে হরদম বাপি
তুমি নিজেকে জাহির করতে
তরঙ্গে তরঙ্গে ভেলায় ভাসছো
পরিশেষে হয় অবেলা।
কিনারায় গিয়ে
সমালোচনার মসনদে বসছো।
একদিন আসবে জোয়ার
শরীরে ধরবে তোমার বেমার।

পাশে থাকবে না কেউ
পাবে শুধু ধিক্কার।

জেগে আছো তুমি, বিদ্রোহী প্রলাপে
কিসের গর্ব তোমার।
শোনো হে হরবাপি
লেখাপড়া শিখে
মামা ছিলো বলে
চাকুরী হয়েছে তোমার।

যাদের মামা নেই
তাদের চাকুরী নেই
এর জন্য তোমার অত আত্ম অহংকার
হরবাপি দিবানিশি ঢের ভাব তোমার।

আহ্! ব্যাথা লাগে হৃদয়ে
যত দেখি তোমারে
ভুল পথে হেটে চলো
বারণ শোন না
এ কেমন তোমার ব্যবহার।

ভুল বকো, হরবাপি
তেল বাবু শোনে
তোমার আচরনে
সমাজ তোমাকে নাহি গুনে।
মনে রেখো হরবাপি
লেখাপড়া আমিও শিখেছি
তোমার চেয়ে ঢের বেশি
সমাজ আমাকে এমনিতেই মানে।

হরবাপি তোমার হাসিতে সবাই হাসি দেয় এটা ভেবে নেও
তোমার হাসির পিছনে
সবাই তোমাকে গালি দেয় সেটি ভাববার পাও!
সমালোচনার ভিখ দেয় ওরা
তুমি কি জানো ওরা কারা
ধিক্কার জানায় তোমাকে ওরা
তুমি পাপি
তুমি মিথ্যাবাদী
তুমি হিংসুক চাটুকার!
নিজেকে প্রশ্ন করো
তুমি কি একাই সমাজে বড়ো
এটি ভাবো কেনো বারবার!

অল্পতে খুশি থেকো
লোভে পড়িওনা আর।
বড় বড় জ্ঞানী গুনিদের জীবনী পড়ো।
ভুল বকোনা আর।

ডাগর চোখে দেখি তোমায়
নি:শ্বাসে তোমার বিষ!
জগত জুড়ে
ভালো মানুষ দেখো ঘুড়ে
নিজেকে মিলে নিও
তোমার মতো করে।



Our Like Page
Developed by: BD IT HOST