November 13, 2026, 1:41 pm
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আনন্দ মহল অনাথ আশ্রমের’ আনুষ্ঠানিক উদ্বোধন, আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিনাজপুর ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা সাংবাদিকদের হুমকি – ময়মনসিংহে ভূমি কর্মকর্তার নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত..
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ

Reporter Name

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় একটি হোটেল কর্মচারীকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল পিয়াসীর কর্মচারী মো. রাজ বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে ১২ থেকে ১৫ জন ব্যক্তি হোটেল পিয়াসীতে গিয়ে মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় কর্মচারী রাজ তাদের সঙ্গে মালিকের কথা বলার ব্যবস্থা করার চেষ্টা করলে তাঁকে জোর করে পাশের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।

পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম পায়ে আঘাত করা হয়। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হলে সহকর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এ ঘটনার পেছনে রাজু নামের এক ব্যক্তির নেতৃত্ব রয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “একজন ভুক্তভোগী থানায় এসে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST