September 29, 2026, 5:35 pm
শিরোনামঃ
ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায় লামায় জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা কার্যালয়ের উদ্বোধন বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ শাহজাদপুরে যমুনা টেক্সটাইলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালত ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক দের ফোনকল না ধরার অভিযোগ ত্রিশাল ধানিখোলা বাজার সেতু ভেঙ্গে পরায় বেড়েছে জনদুর্ভোগ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে হাসানকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ডিবির পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্তান প্রসবের জন্য হাসানের স্ত্রী পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি ডিবি পরিচয়ে হাসপাতালে এসে হাসানকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

হাসানের পরিবারের দাবি, তার স্ত্রীর ডেলিভারি চলছিল। সন্তান জন্মের পর হাসান ওষুধ আনতে গেলে ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে পার্কভিউ হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিবি পরিচয়ে একজনকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই ব্যক্তি মো. হাসান কি না এবং তাকে জেলা ডিবি পুলিশই নিয়ে গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ডিবি পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ ইব্রাহীম জানান, তিনি দুই মাস ধরে ঢাকায় প্রশিক্ষণে আছেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে তথ্য দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেলও জানান, তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই এবং হাটহাজারী থানার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে জানতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।



Our Like Page
Developed by: BD IT HOST