September 30, 2026, 9:09 am
শিরোনামঃ
পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায় লামায় জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা কার্যালয়ের উদ্বোধন বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ শাহজাদপুরে যমুনা টেক্সটাইলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালত ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক দের ফোনকল না ধরার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে মাদক উদ্ধার এবং সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ০৬

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে আজ ২০ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখ ০২ জন মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এএসআই (নি:) আনিস,

মাহফুজ এবং আব্দুর রহমান অভিযান চালিয়ে নড়াইল পৌরসভাধীন সোনারগাঁও হোটেলের সামনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে তাদের আটক করে।

আসামিদ্বয় হলেন নড়াইল সদর থানাধীন উজিরপুর গ্রামের জনৈক মোশারফ মোল্লার ছেলে মো: রাকিব (২৬) এবং কলোড়া গ্রামের জনৈক নান্নু মোল্লার ছেলে আলামিন (২১)। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, কালিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এএসআই (নি:) অমিত সঙ্গীয় ফোর্সসহ জিআর ৪৬/২১ গ্রেফতারি পরোয়ানা মূলে সাজা প্রাপ্ত আসামি মিলন মোল্যা(২৮) কে গ্রেফতার করেছে। সে অত্র থানাধীন বিষ্ণুপুর গ্রামের জনৈক হাফিজুর মোল্যার ছেলে।

এছাড়াও গ্রেফতারি পরোয়ানা মূলে নড়াইল জেলার অন্যান্য থানা পুলিশ আরো ০৩ জনকে গ্রেফতার করেছে ।



Our Like Page
Developed by: BD IT HOST