নিজস্ব প্রতিবেদক:
আপনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা নন। তাই কি সহযোদ্ধাদের বুকভরা কষ্ট, অসহায়ত্ব ও তাঁদের পরিবারের দুর্দশা উপলব্ধি করতে পারছেন না?
যাচাই-বাছাই হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যাচাই-বাছাইয়ের নামে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ করে তাঁদের পরিবারকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যাঁরা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, আজ তাঁদেরই কেন নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অপেক্ষা করতে হবে?
মনে রাখবেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কোনো দয়া বা অনুদান নয়, এটি তাঁদের রাষ্ট্রস্বীকৃত প্রাপ্য অধিকার।
আমাদের স্পষ্ট দাবি—যাচাই-বাছাই চলুক, কিন্তু প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ করা যাবে না। অবিলম্বে ভাতা চালু রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করুন, তাঁদের পরিবারের দুর্ভোগ লাঘব করুন।
🇧🇩 বীর মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠিত হোক।