November 24, 2026, 11:16 am
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

প্রথমে ময়মনসিংহ বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের নভেম্বর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়। এতে বিবেচ্য মাস হিসেবে অক্টোবর ২০২৬-এর চোরাচালানসংক্রান্ত কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করা হয়। সভায় বিভাগীয় টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন। পরবর্তীতে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের অংশগ্রহণে নভেম্বর ২০২৬ মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা পুলিশ, এসআরবি, বিজিবি, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST