November 26, 2026, 4:48 pm
শিরোনামঃ
শাহজাদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার অভয়নগরে অর্ধকোটি টাকার গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫ চরশাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আল আমিনকে এলাকায় উন্নয়ন করার সুযোগ দিন চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম  গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় নিম্ন মানের চাউল বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অভয়নগরে অর্ধকোটি টাকার গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫

Reporter Name

প্রথম বাংলা : যশোরের অভয়নগরে অর্ধকোটি টাকার (১৫০ মেট্রিক টন) চোরাই গমসহ এমভি সূর্য্যবানু-১১ নামের একটি লাইটার জাহাজ জব্দ করা হয়েছে। এ সময় জাহাজের পাঁচজন স্টাফকে আটক করা হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) বিকালে নওয়াপাড়া নদীবন্দর এলাকার বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে এই ঘটনা ঘটে।

অভয়নগর উপজেলা প্রশাসনের নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), অভয়নগর থানা ও নৌপুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

 

আটকরা হলেন-এমভি সূর্য্যবানু-১১ জাহাজের সুকানি মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্যার ছেলে হায়াতুল ইসলাম, একই উপজেলার জয়দেবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন, নোয়াখালির মাইজদি উপজেলার লক্ষীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান ও ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) মোংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে এমভি সূর্য্যবানু-১১ নামের লাইটার জাহাজে ১৫০ মেট্রিক টন (৩৮০ বস্তা) গম বোঝাই করা হয়।

 

জাহাজটি বুধবার অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দর এলাকার বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নওয়াপাড়া নদীবন্দর এলাকার বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে এমভি সূর্য্যবানু-১১ নামের লাইটার জাহাজে অভিযান চালানো হয়।

 

এ সময় ১৫০ মেট্রিক টন (৩৮০ বস্তা) চোরাই গমসহ জাহাজটি জব্দ করা হয়।

চোরাই গমের বাজার মূল্য আনুমানিক ৫৪ লাখ ৩৬ হাজার টাকা।

পরে জাহাজের সুকানিসহ সাতজনকে আটক করা হলে জিজ্ঞাসাবাদের পর দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘উপজেলা প্রশাসনের নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), অভয়নগর থানা ও নৌপুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা কর হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে অভয়নগর থানা ও নৌপুলিশ কাজ করছে।’



Our Like Page
Developed by: BD IT HOST