November 26, 2026, 5:07 pm
শিরোনামঃ
মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ শাহজাদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার অভয়নগরে অর্ধকোটি টাকার গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫ চরশাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আল আমিনকে এলাকায় উন্নয়ন করার সুযোগ দিন চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম  গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি

Reporter Name

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি ও শ্রমজীবী মানুষের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী মালামাল লোড- আনলোডের ক্ষেত্রে নির্ধারিত হারে শুল্ক আদায়ের বিধান থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে তা মানা হচ্ছে না। এ নিয়ে গত দুই মাস আগে ইজারাদারের সাথে ব্যবসায়ী ও শ্রমিক দ্বন্ধের সৃষ্টি হলে সরজমিনে পরিদর্শনে এসে উপজেলা প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন।

 

এ সময় তিনি দ্বন্ধ নিরসনে নির্ধারিত হারে টোল আদায় ও ৭২ ঘন্টার মধ্যে চার্ট টানানোর নির্দেশ দেন। এতে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও পুনঃরায় অতিরিক্ত টোল আদায় শুরু হওয়ায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তাই দ্রুততম সময়ের মধ্যে অতিরিক্ত চাঁদা আদায় ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

স্থানীয় ব্যবসায়ী নবী নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর স্টোন ক্রাশার মিল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য লোকামান হোসেন, শ্রমিক সরদার বসির উদ্দিন প্রমুখ। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৬.১১.২৬



Our Like Page
Developed by: BD IT HOST