November 26, 2026, 5:07 pm
শিরোনামঃ
মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ শাহজাদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার অভয়নগরে অর্ধকোটি টাকার গমবোঝাই জাহাজ জব্দ, আটক ৫ চরশাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আল আমিনকে এলাকায় উন্নয়ন করার সুযোগ দিন চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম  গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পশুপাখির উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রাণিসম্পদ সেবা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মাধ্যমে প্রাণিসম্পদের সম্ভাবনা, উন্নত প্রযুক্তি ও সরকারি সেবাসমূহ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হবে। পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে এ খাতের আরও সম্প্রসারণ ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আঃ হামিদ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
তাং২৬-১১-২৬
০১৭১৮১৮৭৫০৮



Our Like Page
Developed by: BD IT HOST