June 27, 2026, 2:42 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে অস্ত্র মাদক জালটাকা সহ একাধিক মামলার আসামি কে বাচাতে অপপ্রচার,স্থানীয়রা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :-বরিশালের বাকেরগঞ্জে অস্ত্র, মাদক, জালটাকা সহ একাধিক মামলার আসামি কে বাচাতে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি মহল, এতে এলাকার সাধারণ মানুষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মধ্যে ব্যাপক খোবের সৃষ্টি হয়েছে।

সুত্রে জানা যায় উপজেলার ৭নং কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজার থেকে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৮ টায় বরিশাল র‍্যাব -৮ এর অভিযানে মাদক জালটাকা ও বিদেশি অস্ত্র সহ আটক হন মেহেদী হাসান শৈশব (২৬) এসময় অপর আসামি শৈশবের পিতা আঃ কুদ্দুস মিয়া (৫৭) পালিয়ে জায়।৮ সেস্টেম্বর র‍্যাব ৮ এর ডিএডি/পুলিশ পরিদর্শক সিপিএসসি সুমন বিশ্বাস বাকেরগঞ্জ থানায় বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেয়ারপুর বাজারে কুদ্দুস মিয়ার বাস ভবনের দোতলায় মাদক ক্রয় বিক্রয় ও জাল টাকা বিক্রির খবর পেয়ে র‍্যাব- ৮ এর একটি টিম রাত ৮ টায় ঐ ভবনের দোতলায় পৌছালে পিছনের দরজা দিয়ে কুদ্দুস মিয়া পালিয়ে যায়। অভিযানের সময় কুদ্দুস মিয়ার পুত্র মেহেদি হাসান শৈশবকে ঐ রুম থেকে ৭৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট,

৮১ হাজার জাল টাকার নোট ও একটি ম্যাগজিন ও বিদেশি একটি পিস্তল সহ গ্রেফতার করা হয়। বাকেরগঞ্জ থানায় মাদক মামলা নং -৬/২২। জাল টাকা উদ্ধার মামলা নং – ৭ ও বিদেশি অস্ত্রসহ গ্রেফতারের মামলা নং- ৮।

উক্ত তিনটি মামলায় কুদ্দুস মিয়া ও তার পুত্র শৈশব সহ ঢাকা সবুজবাগ থানার ভাইকদিয়া ৭৩ নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার ও মো: মবিন কে আসামি করা হয়েছে। এছাড়াও পিতাপুত্রের বিরুদ্ধে ইতিপূর্বে ও একাধিক মামলার রয়েছে এছারাও ভয়ঙ্কর সন্ত্রাসী কুদ্দুস ও তার পুত্র শৈশবের বিরুদ্ধে সিডিএমএস ও পুলিশি তথ্য উপাত্ত যাচাইবাছাই কালে বেরিয়ে আসে অসংখ্য লোমহর্ষক ঘটনার কাহিনী।

কুদ্দুস বাহিনীর প্রধান কুদ্দুসের বিরুদ্ধে অসংখ্য জিআর,ননজিআর ও সিআর মামলা রয়েছে। কিছু বাকেরগঞ্জ থানার মামলা তুলে ধরা হলোঃ (১) নং-৫ তাং ৪/৩/২০০৮ (২) নং-৭ তাং ৫/১০/২০১২ (৩) নং-৫ তাং ৩/১২/২০১৩ (৪) নং-২৪ তাং ১৫/১২/২০১৩ (৫) নং-২৩ তাং ২৬/১/২০১৫ (৬) নং-৪ তাং ৪/১/২০২০ (৭) নং-১৬ তাং ২১/৩/২০২২
(৮) নন জিআর নং-১৪৪, তাং-৩০/১১/২০১৯
(৯) সি আর নং-৪৩৯/১৯

(১০) সি আর নং-৯৪৩/১৯, (আমতলী থানা) বর্তমানে আরও ৩টি সংযুক্ত হয়েছে।
মাদক ব্যবসায়ি দুর্ধর্ষ সন্ত্রাসী কুদ্দুসের পুত্র শৈশবের বিরুদ্ধে মামলা নং-(১) নং-০৫, তারিখ ০৩/১২/২০১৩(২) নং-১৬, তাং-২১/৩/২০২২
(৩) নং-২২, তাং-২২/১২/২০১৮
(৪) সি আর নং-৯৪৩/১৯, (আমতলী থানা) বর্তমানে আরও ৩টি সংযুক্ত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাকেরগঞ্জ উপজেলা সাখার আহব্যায়ক সদস্য সচিবে সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বাকেরগঞ্জ উপজেলার কোন ইউনিয়নে যুবদলের কমিটি করা হয়নি, যারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দাবি করে পোস্টার, লিপলেট ছাপিয়ে লাগিয়েছে তাদের দায়ভার উপজেলা যুবদল নিবেনা।

এবিষয়ে উপজেলার যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল জানান আমরা বাকেরগঞ্জ উপজেলায় কোথাও কোন কমিটি করা হয়নি স্বঘোষিত সাধারণ সম্পাদক দাবি করা মেহেদী হাসান শৈশবের ব্যক্তি অপরাধের দায় ভার বাকেরগঞ্জ উপজেলা যুবদল নিবেনা।



Our Like Page
Developed by: BD IT HOST