May 31, 2026, 10:46 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয়র লাশ উদ্ধার

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃপ্রতিনিধিঃসম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহরণ করা হয়েছিল আট মাসের শিশুকন্যা-সহ একটি শিখ পরিবারের চারজন সদস্যকে। সেই চার ভারতীয় বংশোদ্ভূতের মৃতদেহ উদ্ধার হল শেষ পর্যন্ত। একটি বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার পুলিশ।এর আগে চলতি সপ্তাহের সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সড কাউন্টি থেকে অপহরণ করা হয়েছিলো এই চারজনকে। গত বুধবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ানা রোড এবং হাচিনসন রোডের কাছে একটি বাগানে সন্ধ্যাবেলা উদ্ধার হয় তাদের দেহ।জানা গিয়েছে, নিহত চারজনের মধ্যে আট মাসের শিশু আরুহি ধেরি, তার মা ২৭ বছরের জসলিন কউর, আরুহির বাবা ৩৬ বছরের জসদীপ সিং এবং জসদীপের বড় ভাই অমনদীপ সিং।খবর বাপসনিউজ।

মার্সডের শেরিফ ভার্ন ওয়ার্নকে জানিয়েছেন, বুধবার সকালে বাগানের এক কর্মী ওই চারটি মৃতদেহ দেখতে পান। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি মরদেহ উদ্ধার করে।

এর আগে এই চারজনের অপহরণের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। তাতে দেখা গিয়েছিল, একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন জসদীপ এবং অমনদীপ। তাদের পিছনেই ছিলেন জসদীপ এবং আরুহি। তাদের একটি ট্রাকে তোলা হয়।

এদিকে অপহরণের অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় জগদীপের আত্মীয়রা। পুলিশ তদন্ত শুরু করে মঙ্গলবার গ্রেপ্তার করে ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে। তবে সালগাডো পুলিশের জালে ধরা দেয়ার আগে আত্মহত্যার চেষ্টা করে। আপাতত সেই ব্যক্তি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

এমন পরিস্থিতিতে এই ঘটনার আসল কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সালগাডোর পরিবারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ জানায়, সালগাডো অপহরণের কথা স্বীকার করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST