June 13, 2026, 4:58 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে গভীর রাতে বসতবাড়ি দখল ও লুটপাট

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে বসত ঘর দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে, এঘটানায় চরজব্বর থানায় লিখিত অভিযোগ করেন, রোকেয়া বেগম, ঘটনাটি ঘটে ১১ অক্টোবর (মঙ্গলবার) সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাঁধের হাট বাজার সংলগ্ন রোকেয়ার বাড়িতে, এঘটানায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,

ভুক্তভোগী ও থানা লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উত্তর কচ্ছপিয়া গ্রামের ইব্রাহিম খলিল উল্যার স্ত্রী রোকেয়া বেগম (৩৫) তার পিতার
ওয়ারিশ সুত্রে মায়ের ২১ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘ ১৫- ২০ বছর যাবত বসতঘর নির্মাণ করে স্বামী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন,

সম্প্রতি এলাকার একটি ভূমিগ্রাসী ও কুচক্রী মহলের ইন্ধনে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী রোকেয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করে আসছিলো, ঘটনার দিন ১০ অক্টোবর রোকেয়ার মেয়ের স্বামী অসুস্থ হওয়ায় তিনি তার স্বপরিবার নিয়ে হাসপাতালে অবস্থান করেন, বাড়িতে কেউ না থাকার সুবাদে পূর্বপরিকল্পিত অনুযায়ী চর মহি উদ্দিন গ্রামের মৃত দুধা মিয়ার পুত্র রুহুল আমিন (৪৫)

উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আমান উল্যার পুত্র সাহাব উদ্দিন (৩৭) সাহাব উদ্দিনের স্ত্রী মনোজা খাতুন(৩২) মৃত আমান উল্যার মেয়ে খতিজা বেগম(৩০) রুহুল আমিনের ছেলে রুবেল(৩০) মৃত আমান উল্যার স্ত্রী বিবি হাজেরা খাতুনসহ ভাড়াটিয়া দশ বারোজন লোক নিয়ে রাত আনুমানিক ১-২ ঘটিকার মধ্যে ঘরের তালা ভেঙে অনাধিকার প্রবেশ করে।

ঘরে থাকা আসবাবপত্র ভাঙ্গচুর করে, আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে, লুটপাট শেষে ভাড়াটিয়া লোকজন চলে যাওয়ার পর বিবি হাজেরা খাতুন ভুক্তভোগী রোকেয়া বেগমের বসতঘরটি দখলে নেয়। পরদিন হাসপাতাল থেকে আসার পর এঘটনা দেখে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রোকেয়া বেগম।

সরেজমিনে গেলে অভিযুক্ত হাজেরা খাতুন তালা ভেঙ্গে ঘর দখলের বিষয়টি স্বীকার করেন, আসপাশের বসবাস রত প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।অভিযুক্ত রুহুল আমিন,সাহাব উদ্দিন, রুবেলসহ অন্যান্যদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়, এলাকাবাসী বলেন,তারা ঘটনার পর গা-ডাকা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার এস আই অমর্ত্য মজুমদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST