June 15, 2026, 10:11 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক জেলা পরিষদের সদস্য বিএনপি নেতা জহিরের উপর হামলার বিক্ষোভ মিছিল,সড়ক অবরোধ,মানববন্ধন

Reporter Name

রিপোর্ট এমডি ইলিয়াস

নোয়াখালীর সেনবাগে জেলা পরিষদের সাবেক সদস্য ও থানা বিএনপির সদস্য ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সচিব জহিরুল ইসলাম জহিরের উপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে সেনবাগে ছমির মুন্সিরহাট বাজারে বিক্ষোভ মিছিল রাস্তা অবরোধ ও মানববন্ধন করেছে বিক্ষুব্দ এলাকাবসী এবং কর্মী সমর্থকরা।

আজ রোববার সকাল সাড়ে ১০ টারদিকে ছমির মুন্সির হাট মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে কাবিলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান ও জেলা যুবদলেল সহসভাপতি মহিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিল ফেনী-নোয়াখালী মহাসড়ক প্রদক্ষিন শেষে ছমির মুন্সির হাট বাজারের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় থানা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন হামলার ৮দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত থানা পুলিশ মামলা নেয়নি এবং কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে সেনবাগ থানায় মামলা নেওয়ার অনুরোধ করেন।মানবন্ধনে বক্তব্য রাখেন, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তফিজুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি ও কাবিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন, জহিরের চাচা দ্বীন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য গত ৮ অক্টোবর বিএনপি নেতা জহিরুল ইসলাম জহিরকে একদল সন্ত্রাসী সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রাম থেকে অপহরণ করে একটি গাড়ি করে তুলে নিয়ে হাত-পা বেঁধে এলোপাথাড়ীক পিটিয়ে কুপিয়ে আহত করে। এ সময় জহিরের সজ্ঞা হারিয়ে পেললে অপহরণ কারীরা তার মৃত্যু হয়েছে ভেবে একটি খালের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST