June 28, 2026, 12:43 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপিকে ১০ ডিসেম্বর গৃহবন্দি করবে আওয়ামী লীগ

Reporter Name

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এ বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়, লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে।আজ (১৯ অক্টোবর) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করে রাখার হুমকি দেন। তারা বলেন, ভোট ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই।১০ ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম জিয়ার কথায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।আওয়ামী লীগ নেতারা বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছাড়বে না বরং বিএনপিকেই সেদিন গৃহবন্দি করবে আওয়ামী লীগ। ভোট ছাড়া অন্যভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে।

ডিসেম্বর থেকে পতাকা হাতে রাজপথে থাকার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, কেউ যদি অন্ধকারের চোরাপথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন সেটি হবে দিবা স্বপ্ন।



Our Like Page
Developed by: BD IT HOST