May 13, 2026, 10:42 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী বাঘায় কেশবপুর স্কুল এন্ড কলেজ কমিটির নির্বাচন সম্পন্ন

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ রাজশাহীর বাঘায় উপজেলার কেশবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

কলেজ সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ জন শিক্ষক প্রতিনিধি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৪ জন ও শিক্ষক প্রতিধিনির ১ জন প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে বিদ্যালয় শাখায় মোঃমারূফ মোল্লা ১৩২ পেয়ে প্রথম, মোঃ হামিদুল ইসলাম ১১৬ ভোট পেয়ে দ্বিতীয়। সংরক্ষিত নারী সদস্য আদরী বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত হন।

কলেজ শাখায় মোঃজাহাঙ্গীর শেখ ৯৪ ভোট পেয়ে প্রথম,মোঃফারূক হোসেন মোল্লা ৫৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।শিক্ষক প্রতিনিধি ভোটে আমিরুল ইসলাম ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা পেয়েছেন ৯ ভোট।

বিদ্যিলয় সূত্রে জানা যায়, কেশবপুর স্কুল এন্ড কলেজের অভিভাবকদের ভোটার সংখ্যা বিদ্যালয় শাখায় ২১৭ কলেজ শাখায় ১৫৭ মোট ৩৭৪ জন ও শিক্ষকেদের ভোট ২৫ ভোট কাষ্ট হয়েছে স্কুল শাখায় ১৭৮ ও কলেজ শাখায় ১২৩ মোট ৩০১ ভোট ও শিক্ষকদের ভোট ২৫।নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃমাহামুদুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন,স্কুল এন্ড কলেজের সভাপতি ও পাকুড়িয়া ইউনিয়ন আহবায়ক কমিটি সভাপতি আঃ রহমান,স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান,কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান,মনিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম,মহদিপুর হেলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিরুল ইসলাম রতন, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুল হক ও বাঘা থানার তদন্ত আঃকরিম এর নেতৃত্বে পুলিশের একটি দল।

উল্লেখ্য একজন অভিভাবক দুইটা করে ভোট প্রয়োগ করতে পারবে।



Our Like Page
Developed by: BD IT HOST