November 24, 2026, 9:22 am
শিরোনামঃ
শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেশি দামে চিনি বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের বাজার পরিদর্শন চলকালীন সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রি করার অপরাধে ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলায় ৩টি চিনির পাইকারি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে কুড়িগ্রাম সদরের রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে ৫,০০০ টাকা, একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০,০০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কালিবাড়ির এন কে ট্রেডার্স এর মালিক শ্রী নারায়ণ চন্দ্র কুণ্ডুকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST