July 29, 2026, 10:52 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে আগুনে পুড়ে দুটি দোকান পুড়ে ছাই

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার (আটকোপালিয়া বাজার) দুইটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত ১২ঃ৩০ মিনিটের সময় হারিছ চৌধুরীর বাজার পাঞ্চাত বাড়ি /খালাসি বাড়ির রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক জাহাঙ্গীর হোসেন নিপু জানায়, আমার দোকান ঘরটি ইসমাইল ও কবির হোসেন এর কাছে লেপ তোষকের কারখানার জন্য ভাড়া দিয়েছিলাম, ভাড়াটিয়ার শ্রমিক কারখানায় ডিউটিতে থাকাবস্থায় বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন লেগে মেশিন ও তুলা পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৮ লক্ষ টাকার দোকানঘর পুড়ে গেছে।

ভাড়াটিয়া ইসমাইল ও কবির হোসেন জানান, লেপতোষকের মেশিন ও তুলা সহ আমাদের দুজনেরই প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়।আরেক স’মিল মালিক জামাল উদ্দিন জানান, আমার স’মিল পুড়ে ছাই হয়ে যায়, দোকান ঘরের পিছনে থাকা সয়াবিন ও সয়াবিনের হিসাবের খাতা, ১টি বড় সোলার ও ব্যাটারি, সমিতির হিসাবের খাতা সহ প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের অফিসার মোঃ নুরুন্নবী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দোকানঘরের আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST