November 24, 2026, 8:05 am
শিরোনামঃ
শেখ হাসিনা মাথা কেটে কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্পিকারের সাথে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে গতকাল ২ নভেম্বর বিকালে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST