June 13, 2026, 7:15 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ-নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশনে বসেছে এক তরুণী।অনশনরত তরুণীর নাম তানিয়া আক্তার তানজিনা(১৯)। প্রেমিকার অনশনের খবর শুনে প্রেমিক গা ঢাকা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চানচঞ্চল্য সৃষ্টি হয়েছে।সোমবার (১৪ নভেম্বর) দুপুর থেকে উপজেলার চরবৈশাখী গ্রামে প্রেমিক আবদুর রহমান রুবেল এর বাড়ীতে এই অনশন শুরু করেন ওই তরুণী।ওই প্রতারক প্রেমিকের নাম আবদুর রহমান রুবেল (৩০)। সে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের আবদুল আউয়াল এর ছেলে।

অনশনরত তরুণী জানান,গত ৫ বছর আগে আবদুর রহমান রুবেল চট্রগ্রামের রাউজানে একটি বেসরকারী কোম্পানীতে বিক্রয় কর্মী হিসাবে চাকরী করার সুবাধে চট্রগ্রামের রাউজান থানার মেরুঘর কলোনিতে তার সাথে রুবেলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আমার অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমাকে রুবেল উত্যক্ত করতো।

এক পর্যায়ে আমাকে ও আমার স্বামীকে বিভিন্ন প্র কার হুমকি দিয়ে তার কাজ থেকে তালাক নিতে বা ধ্য করে। এরপর আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। দীর্ঘ দুই বছর ধরে আ মাকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপন করছে।আমি বিয়ের জন্য চাপ দিলে রুবেল আমাকে বিভিন্ন প্রকা র হুমকি দিয়ে আসছে। বর্তমানে সে সুবর্ণচর উপজে লার থানারহাটে ব্যবসা করছে।আমার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আমি তার গ্রামের বাড়ীতে আসতে বাধ্য হয়েছি।

ইউপি সদস্য তানভীর উদ্দিন বলেন,রুবেল কে বিষয়টি মীমাংসা করার জন্য বললে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে পালিয়ে যায়। আমি ওই তরুণী ও তার বাবাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন,এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে খোঁজ খবর নিবেন।



Our Like Page
Developed by: BD IT HOST