June 13, 2026, 8:10 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আজ মঙ্গল বার (১৩ ডিসেম্বর ২০২২ খ্রি.) ভোরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল বেলা ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে উপস্থিত সাংবাদিকদের তার গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমি শনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার)।

সিটিটিসি প্রধান বলেন, নতুন জঙ্গি সংগঠন জামা তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়া তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জড়িত থাকার অভিযোগে জামায়াতের আমিরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর ২০২২ খ্রি. জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামীর আমিরের ছেলে ডা. সাদিক সাইফুল্লাহ ওরফে ডা. রাফাতকে তার এক সহযোগিসহ সিলেট থেকে গ্রেফ তার করে পুলিশ। ডা. রাফাত জঙ্গি সংগঠন জামাতু ল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সিলেট অঞ্চলে র প্রধান সমন্বয়ক ছিলেন।

সিটিটিসি প্রধান আরো বলেন,প্রাথমিক জিজ্ঞাসা বাদে ডা. রাফাত জানান,তিনি ইতোপূর্বে জঙ্গি সংগ ঠন আনসার আল ইসলামের সদস্য ছিলেন। তার চেষ্টায় বহু লোক এ সংগঠনে যোগ দেয়। পরে ডা. রাফাত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াতে দলবলসহ যোগদান করেন। ডা. রাফাতের নেতৃত্বেই প্রথম ১১ জন বান্দরবানের কুকি চিন ক্যাম্পে হিজরত করে। ডা. রাফাতের সামগ্রিক কার্যক্রমে জামাতের আমির ডা. শফিকুর রহমানের সমর্থন ও সহযোগিতা ছিল।

ডা. শফিকুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠনো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST