একাত্তরে এনেছিলাম তোমাকে
-মৃধা বেলাল
হে বাংলা আজ তুমি স্বাধীন_
নেই কেহ আর তোমার অধীন।
একাত্তরে এনেছিলাম তোমাকে_
বুকের তাজা রক্তে,
এ বাংলার ঘাসের বুক ভিজিয়ে।
আজ তোমার ঘরেও যেন বড্ড পরাধীনতা,
অত্যচার অনাচার খুন ধর্ষন_
হানাহানি, মারামারি প্রাণ হীন নাশকতা
হে প্রিয় স্বাধীনতা।
তোমার আগমনে কেঁপেছিলো_
এ বাংলার ভূমি।
হে প্রিয় স্বাধীনতা_ ভুলে যাইনি আমি।