July 29, 2026, 6:51 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইনি জটিলতায় আটকে আছে ঝালকাঠি ইকোপার্ক উন্নয়ন’র কাজ

Reporter Name

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ

আইনি জটিলতায় আটকে আছে ঝালকাঠির তিন নদীর মোহনায় নয়নাভিরাম ইকোপার্কের উন্নয়ন কাজ। এক ব্যক্তি ইকোপার্কের কিছু জমি নিজের দাবি করে আদালতে মামলা করায় এই জট শুরু হয়। ইকোপার্কের উন্নয়নে স্থানীয়রা দীর্ঘদিন থেকে আন্দোলন করে এলেও জট কবে খুলবে তা জানে না কেউ। মামলা নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর জোরালো ভূমিকা না থাকারও অভিযোগ করেছেন কেউ কেউ।

স্থানীয়দের দাবি,কিছুদিন আগে রহস্যজনক কারণে রাষ্ট্র হেরে যায় ইকোপার্ক মামলায়। অভিযোগ রয়েছে, মামলায় ধার্য তারিখে রাষ্ট্রপক্ষের আইন জীবী আদালতে উপস্থিত ছিলেন না। অথচ জেলা প্রশাসন এ মামলার সমন বা নোটিস গ্রহণ করে ছেন। অবশ্য পরে রাষ্ট্রপক্ষ আপিল করায় ওই রায় আপাতত স্থগিত করেছেন আদালত।

ঝালকাঠির গাবখান চ্যানেল,সুগন্ধা,বিশখালী ও ধানসিঁড়ি নদীর মোহনায় সরকারের ১ নম্বর খতি য়ানের ২০-২৫ একর জমিতে গড়ে উঠেছে ইকো পার্কটি। এই জমিসহ তিনটি মৌজার মোট ৮৮ দশমি ক ৩৬ একর জমির মালিকানা দাবি করে ঝালকাঠি প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন ঝালকাঠি পৌরসভার মেয়রের ছেলে ব্যবসায়ী মনিরুল ইসলাম তালুকদার।

মাত্র ৫৯ দিনে এ মামলায় তিনি ডিক্রি পেয়ে যান। সর্বশেষ গত বছরের ১৪ ডিসেম্বর মনিরুল ইসলাম তালুকদার একই আদালতে একই সম্পত্তির স্বত্ব ঘোষণার জন্য আরেকটি মামলা দায়ের করেন। ২০২২ সালের ৮ মার্চ এই মামলাতেও তিনি ডিক্রি লাভ করেন। মামলায় রাষ্ট্রপ্ক্ষ ছাড়াও স্থানীয় আরও চার জনকে বিবাদী করা হয়। তবে জেলা প্রশাসনের দাবিÑ ইকোপার্কের ২০-২৫ একর জমিসহ এখানকার তিনটি মৌজার ৮৮ দশমিক ৩৬ একর জমির অধিকাংশই সরকারের খতিয়ানে রয়েছে।

প্রথমে মামলায় হেরে যাওয়া এবং ধার্য তারিখে আদালতে উপস্থিত না থাকা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী (জিপি) মীর রফিকুল ইসলাম আজম সাংবাদিকদের বলেন, এই মামলার কোনো সমন বা নোটিস জেলা প্রশাসন থেকে যথাসময়ে জিপির দপ্তরে পৌঁছেনি। যার কারণে জিপির দপ্তর এ বিষয় অবগত ছিল না এবং ধার্য তারিখে আদালতে উপস্থিত হতে পারেনি। কিন্তু পরে আমরা ডিক্রি রদের মামলা করে স্থগিতাদেশ পেয়েছি।

বিগত জেলা প্রশাসকের সময় এ মামলার রায় হওয়ায় নতুন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। তবে সাংবাদিকদের সঙ্গে নতুন জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রশাসনের পক্ষে জানানো হয়, এই মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করেছে এবং গুরুত্ব দিয়েই মামলাটিকে পরিচালনা করা হবে।

কয়েক দফা চেষ্টা করেও ইকোপার্কে জমি দাবি করে মামলা করা মনিরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার আইনজীবী মাহবুবুল আলম কবির সাংবাদিকদের বলেন, এই মামলায় সরকার ও স্থানীয় কয়েকজনের নামে রং রেকর্ড হয়েছিল। সরকার পক্ষ এই মামলার শুনানির নোটিস গ্রহণ করলেও তারা ধার্য তারিখে আদালতে হাজির হয়নি। এ ছাড়া স্থানীয় যারা বিবাদী ছিলেন, তারা বাদীর দাবি মেনে নেওয়ায় এ মোকদ্দমায় আদালত বাদীপক্ষে রায় দেন। তবে পরে সরকার পক্ষের ডিক্রি রদ মামলার কারণে আদালত ইতঃপূর্বে বাদী মনিরুল ইসলামের পক্ষে দেওয়া রায় স্থগিত করেন।

দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ পর্যটনকেন্দ্র ইকোপার্ক রক্ষায় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন পরিবেশকর্মী রা।গঠন করেছেন ইকোপার্ক রক্ষা আন্দোলন কমিটি।এ কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে পৃথক একটি মামলাও দায়ের করা হয়েছে। এ ছাড়া গণস্বাক্ষর সংগ্রহ,মানববন্ধন ও পথসভাসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।ইকোপার্ক রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক সোয়েবুর মোর্শেদ সোহেল সাংবাদিকদের বলেন, ঝালকাঠির ফুসফুস হিসেবে পরিচিত নয়নাভিরাম ইকোপার্ক রক্ষায় আমরা কর্মসূচি চালিয়ে যাব।

পরিবেশকর্মী জুয়েল হাওলাদার সাংবাদিকদের বলেন,ঝালকাঠি ইকোপার্ক রক্ষায় আমরা বাংলা দেশ পরিবেশ আন্দোলন- বাপাসহ পরিবেশ আইন জীবীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সহযো গিতার আশ্বাস দিয়েছেন।’



Our Like Page
Developed by: BD IT HOST