August 30, 2026, 9:12 am
শিরোনামঃ
জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা-বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেআহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ নার শেখ মোঃ সাজ্জাত আলী,এনডিসি।বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৪:০০ ঘটিকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান তিনি।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন প্রত্যেকের সাথে ব্যক্তিগতভা বে কথা বলেন এবং তাদের প্রত্যেকের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন।

নিটোরে চিকিৎসাধীন অনেকে ডিএমপি কমিশনারের কাছে তা দের অনুভূতি প্রকাশের একপর্যায়ে তারা পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার কথা বলেন। কমিশনার তাদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, পুলিশ ছাত্র-জনতার শত্রু নয়। অতীতে স্বার্থান্বেষী মহল ও উচ্চাভিলাষী কিছু পুলিশ কর্মকর্তা তাদের কর্মকান্ডের মাধ্যমে পুলিশকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। ডিএমপি কমিশনার বলেন বর্তমান পুলিশ জনগণের পুলিশ হওয়ার অঙ্গীকার নিয়ে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করছে।

এসময় ডিএমপি কমিশনার আহতদের সুচিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম; জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা: মো: আবুল কেনানসহ হাসপাতালের ডাক্তার ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST