July 31, 2026, 8:22 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে টাকার ব্যাগ ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আটক

Reporter Name

নয়ন দাস,কু‌ড়িগ্রাম জেলা প্রতি‌নি‌ধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া বাজারে এক ছিনতাই কারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। জানাগেছে গতকাল ১৮ জুলাই/২৩ইং মঙ্গলবার রাত ১১ টায় ঐ বাজারের মোবাইল এজেন্ট ব্যাংকিং ও বিকাশ এর দোকানী জিয়াউর সরদারের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিন্তাইয়ের সময় হামিদুর রহমান (২৭) নামের এক যুবককে হাতে নাতে ধরে স্থানীয় লোকজন।

ঘটনার বিবরনের জানা যায় দলদলিয়া বাজারের ডার্চ বাংলা ব্যাংক’র এজেন্ট ব্যাংকার জিয়াউর রহমান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ঘটনার সময় রাত ১১ টায় টাকার ব্যাগ নিয়ে বাজারের পাশে তার নিজ বাড়ীতে আসার পূর্ব মহুর্তে সেখানে পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা উক্ত ছিনতাইকারী হামিদুর অতর্কিত ভাবে তার হাতের ব্যাগ নিয়ে টানা হেছরা করতে থাকলে জিয়াউরের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে টাকার ব্যাগ উদ্ধার করে ছিনতাইকারী হামিদুরকে আটক করে।

পরে উলিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থানে পৌছে এবং ছিনতাইকারী থানায় নিয়ে যায়এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছে। জানা গেছে উক্ত ছিনতাইকারী পার্শ্ববর্তি নাজিমখান ইউনিয়নের ডুসমারার কুটি কানিপাড়া গ্রামের আজিজল হকের ছেলে।

এ ব্যাপারে বুধবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা মুঠো ফোনে এ প্রতিবেদক কে ঘটনা সত্যতা স্বীকার করে জানান আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST