July 5, 2026, 6:31 pm
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এনবিআরের নারী কর্মকর্তাকে অপহরণ ও মারধর, রিমান্ড শেষে তিন আসামি কারাগারে

Reporter Name

নিজস্ব প্রতিবেদন – রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার তিন জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনজন হলেন অটোরিকশা চালক সাইফুল ইসলাম, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু ও আবু বক্কর সিদ্দিক সাব্বির।

আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক স্বামীর পরিকল্পনায় অপহৃত হন এনবিআরের নারী কর্মকর্তা: র‍্যাবসাবেক স্বামীর পরিকল্পনায় অপহৃত হন এনবিআরের নারী কর্মকর্তা: র‍্যাব
রিমান্ড শেষে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়। অপহরণ করে নারীকে আটক রাখার স্থান থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৭ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯ নম্বর ফটক থেকে অপহরণে র শিকার হন ৪৮ বছর বয়সী ওই নারী কর্মকর্তা।তখনতিনি মাইক্রোবাসে করে মগবাজার থেকে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি মাইক্রোবাস থামি য়ে চালককে মারধর শুরু করে। একপর্যায়ে গাড়ি থেকে চালককে নামিয়ে মাইক্রোবাসসহ ওই নারীকে অপহরণ করেন তারা।

জনাকীর্ণ এলাকা থেকে প্রকাশ্যে একজন সরকারি কর্মক র্তাকে অপহরণের ১৮ ঘণ্টা পর্যন্ত কোনো খোঁজ ছিল না। পরদিন বেলা ২টার দিকে ওই নারী কৌশলে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঢাকার সবুজ বাগ এলাকার একটি গ্যারেজ থেকে তাঁকে উদ্ধার করেন পাশাপাশি তিন অপহরণকারীকে আটকও করেন।

যখন ওই নারী কর্মকর্তাকে উদ্ধার করা হয়,তখন তার বাঁ পা ভাঙা,চোখে ও মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।

এ ঘটনায় তিনি ঢাকার রমনা থানায় চারজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে মো. মাসুদ নামে এক ব্যক্তিকে। তিনি গত জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন গত ১ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST