August 7, 2026, 10:09 am
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২

Reporter Name

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমানের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক হাবিবুর রহমান ও তাঁর সঙ্গে থাকা রফিউল ইসলাম আহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক হাবিবুর রহমান অভিযুক্ত আনসার সদস্য শরিফা আক্তারের বাড়ির সামনে যান। সেখানে পৌঁছানোর পর শরিফা আক্তার, তাঁর স্বামী হানিফ, বিলকিস বেগম ও মোহাম্মদ আলীসহ ১০-১২ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক হাবিবুর রহমান ও রফিউল ইসলামের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে দুজনই রক্তাক্ত ও গুরুতর আহত হন। হামলার সময় তাঁদের পেশাগত কাজে ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় গুরুতর আঘাতের কথা জানান এবং তাঁর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় সাংবাদিক হাবিবুর রহমানের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST