August 11, 2026, 10:13 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় জজ আদালতের বিচারক নিহত এ কে এম সামিউল হক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান ৭ বছরের কন্যাকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেফতার মেয়ে স্বীকারোক্তিতে মিথ্যা প্রমাণিত হয়‘ষড়যন্ত্রের শিকার’ দাবি গ্রামবাসীর ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান গ্রেপ্তার

Reporter Name

মাধব সরকার,স্টাফ রিপোর্টার:

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহছান গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি আমিমুল ইহছান। ওই মামলায় অজ্ঞাতসহ আরও ১০০-১৫০ জন আসামি রয়েছে।

ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে দুপুরে নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর খালেক ময়নাকে পৌর শহরের জিয়া বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST