August 25, 2026, 5:55 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের মহাসড়কে গাড়িতে আগুন

Reporter Name

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় “আহসান” নামের একটি যাত্রীবাহী গাড়িতে অনাকাঙ্ক্ষিত ভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সবকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে।
তবে, এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারেরম্যানেজা র নুর আলম জানান, বাসটির সিটের খুটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েলিং) করছে।সেই ঝালাইয়েরআগুনের ফুলকি হয়তো বাসের সীটে পড়েছে সেটা আসতে আসতে আগুনে রুপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে এতে বাসটির সব কয়টা সীট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বাসের কন্ট্রাকটর সহ অন্য মিস্ত্রি ওয়েললীং এর কাজ করতে ছিল এ সময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটেছে।



Our Like Page
Developed by: BD IT HOST