August 3, 2026, 6:39 pm
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের রাজারহাটে নিজ মালিকানাধীন রাস্তা ভূমিতে রুপান্তরিত করতে আদালতের নির্দেশ

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার

ব্যক্তিগত কাজের স্বার্থে নিজ উদ্যোগে তৈরি কৃত রাস্তাকে জন সাধারণের চলাচলের রাস্তা হিসেবে বহাল রাখার দাবি তে অভিযোগ দায়ের। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অন্তর্গত উমর মজিদ ইউনিয়নের উমরপান্থাবাড়ী বেরুটারী গ্রামে এ ঘটনা ঘটে। আদালত সুত্রে জানা যায় বিবাদী মোঃ আঃ আউয়াল, মোঃ আকতার আহসান,মোঃ আব্দুল বাতে ন সকলের পিতা মৃত ছাবের উদ্দিন, মোঃ আঃ হাকিম পিতা মৃত নুরুল হোসেন, মোঃ আব্দুল হালিম বকসী খোকা পিতা মৃত আব্দুল মজিদ সর্ব সাং উমর পন্থাবাড়ী,উপজেলা রাজা রহাট জেলা কুড়িগ্রামের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন মোঃ মোকছেদুল হক পিতা মোঃ আব্দুল মোত্তালিব সাং উমর পান্থাবাড়ী উপজেলা রাজারহাট জেলা কুড়িগ্রাম।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রাম পিটিশন নং-১৫/১৮ রাজারহাট-কুড়িগ্রামে মামলাটি রুজু হয়।

উক্ত মামলাটির তদন্তের রিপোর্ট ও সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় বিবাদীর বিরুদ্ধে যে রাস্তাটি বন্ধের অভি যোগ আনা হয়েছে তা ৬/৭ বছর পূর্বে পুকুর খনন করে পুকুরের মাটি বহনের সুবিধার্থে সেটি নির্মাণ করা হয়েছিল রাস্তাটি নিচু হওয়ায় বর্ষাকালে গাড়িঘোড়া ও জনসাধারণে র চলাচল অনুপযুক্ত হয়ে পড়ে। বিবাদমান নতুন রাস্তার বিপরীত পার্শ্বে ৫০/৬০ বছরের একটি পুরনো রাস্তা রয়েছে যেখান দিয়ে গাড়িঘোড়া সহ জনসাধারণের চলাচলেরজন্য উপযুক্ত। উভয় রাস্তা দুটি বিবাদী পক্ষের জমির উপর দিয়ে চলে গেছে এবং তা সরকারি খতিয়ান ভুক্ত নয়। রাস্তার মালিক বিবাদী আকতার আহসান জানান,জনসাধারণের কথা বিবেচনা করে পূর্বের রাস্তাটি বহাল রেখে আদালতের অনুমতিক্রমে নতুন রাস্তাটি তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। প্রতিপক্ষ আমার ফসলি জমির ক্ষতিসাধন করতে অহেতুক অনর্থক হয়রানি করার চেষ্টা করে আসছে।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিবেশী আশরা ফুল আলম (রহিম), আবদুল হালিম, আইয়ুব আলী ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সহ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন আমরা পূর্বের রাস্তাটি বহাল চাই আমাদের বাপ দাদারা এ রাস্তা দিয়ে চলাফেরা করে আসছিল। অতএব পূর্বের রাস্তাটি সংষ্কার করার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের প্রতি জোর দাবি জানান তারা।

বিকল্প রাস্তাটি উচ্ছেদ করে জমিতে রূপান্তরিত করতে কো নো বাঁধা আছে কিনা রাজারহাট উপজেলা ভূমি কর্মকর্তার নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন,জমির মালিক আদালতের নির্দেশনা পেলে রাস্তাটি তুলে দিতে পারবেন। এ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে আমরা সম্মিলিতভাবে সমাধান করবো।



Our Like Page
Developed by: BD IT HOST