September 15, 2026, 7:12 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খিলক্ষেতে মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক উদ্ধার, ৪ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ ইকবাল হোসেন হাওলাদার, মোঃ জাহাঙ্গীর জোমাদ্দার, মোঃ রাজু ও মোঃ আলামিন। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন, একটি চাকু, একটি গামছা, রশি ও নগদ ৯৪,৭০০ টাকা উদ্ধার করা হয়।

গতকাল সোমবার গাজীপুরের বাসন থানার সালনা বাজার ও ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতরা করা হয়।

আজ মঙ্গলবার সকালে গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম-সেবা, পিপিএম-সেবা।

তিনি বলেন, গত সোমবার সকালে অপহৃত রিমন চন্দ্র দে-র বাবার কাছে তার মোবাইল নাম্বার থেকে ফোন আসে। ছেলের ফোন রিসিভ করার পর অপর পাশ থেকে এক ব্যক্তি বলে, ”আপনার ছেলে আমাদের কাছে জিম্মি, ছেলেকে সুস্থ শরীরে ফেরত পেতে চাইলে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে”। কিছুক্ষণ পর অপহরণকারীরা আবার ফোন করে ‘নগদ’ সার্ভিসের ৩টি নাম্বর দিয়ে ৫ লক্ষ টাকা দিতে বলে। উপায় না পেয়ে ভিকটিমের বাবা তাদের দেয়া নাম্বরে নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা পাঠিয়ে দেন। এ বিষয়ে ভিকটিমের বাবা খিলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ আরো জানান, অভিযোগ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের দুটি টিমকে নিয়োজিত করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মেরিনা আক্তারসহ খিলক্ষেত থানার একটি টিম ওই দিনই অপহৃত রিমনকে উদ্ধার করে এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রিমনের বাবা রঞ্জিত চন্দ্র দে ছেলেকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন। তিনি বলেন, আমি খিলক্ষেত থানায় অভিযোগ করার মাত্র ৪-৫ ঘণ্টার মধ্যে আমার ছেলেকে তারা উদ্ধার করেছে। পুলিশের আন্তরিকতা ও তাদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য আমার ছেলেকে আমি অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। এজন্য খিলক্ষেত থানা পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ।

উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ আরো জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST