November 6, 2026, 7:58 pm
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে অবৈধ ড্রেজার দ্বারা ফসলি জমি ভরাট করছে গনপূর্তের অঃসহকারী জাহাঙ্গীর হোসেন

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার উরফি ইউনিয়নের মানিকহার গ্রামের বড়বাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেন অবৈধ বালু উত্তোলন ড্রেজার দিয়ে ফসলী জমি ভরাট করছে। জানা যায় তিনি বর্তমানে অফিস সহকারী হিসাবে কর্মরত আছেন গোপালগঞ্জ জেলা গনপূর্ত বিভাগে। সরকারী দপ্তরে চাকরী করে সরকারের আইন ভঙ্গ করছেন তিনি।
গোপালগঞ্জের জেলা প্রশাসন আইন শৃংখলা সভায় বার বার মাদক ও অবৈধ বালু উত্তোলন ড্রেজারের উপর জিরো টলারেন্স এর ঘোষনা দিলেও তার কোন কার্যকারী ভূমিকা সরেজমিনে দেখা মেলে নাই। গোপালগঞ্জে প্রশাসনের নজরের সামনেই চলছে পাঁচশতাধিক অবৈধ বালু উত্তলোনকারী ড্রেজার । প্রশাসনের হাত ধরেই এই সকল অবৈধ ড্রেজার চলছে বলে ধারনা করা হচ্ছে।

সরেজমিনে গেলে দেখা যায়, সাধারন ড্রেজার ব্যবসা য়ীরা সরকারের নিয়ম ভঙ্গ করে বালু উত্তলোন করছে নির্ভয়ে। অন্য দিকে দেখা যায় গোপালগঞ্জ জেলার উরফি ইউনিয়নে বাংলাদেশ গনপূর্ত অধিদপ্তরের গোপালগঞ্জ এ কর্মরত অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন নিজেই সরকারের নিয়ম ভঙ্গ করে ফসলি জমি ভারট করছে।

জাহাঙ্গীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গাতে আমি বালু ভরাট করছি এতে আপনাদের সমস্যা কোথায় আমি তো ড্রেজার ব্যবসা করি না। সে সাংবাদিকদের এটাই বোঝাতে চায় যে, সরকারী লোকজন সব কিছুই করতে পারে। সাধারন মানুষের একটাই কথা সরকারের আইন যদি সরকারী লোকজন ভঙ্গ করে তাহলে সাধারন মানুষের কি দায় পড়েছে সরকারের কাছে।

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার দূর্গাপুর, কোটা লীপাড়া উপজেলার রাধাগঞ্জ, ভাংগারহাট টুঙ্গিপাড়ার জোয়ারে পাথরঘাটা,কাশিয়ানীর পুইশুর,হাতিয়ারা, ডোমড়াশুর,সিংগে,সাতপাড়,সোনাডাঙ্গা সহ মুকসুদ পুরের বিভিন্ন এলাকায় বুক ফুলিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা করে যাচ্ছে প্রশাসনের চোখের সামনে। দ্রুত এই সকল অবৈধ বালু উত্তোলন ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত।



Our Like Page
Developed by: BD IT HOST