July 7, 2026, 3:48 pm
শিরোনামঃ
লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

“নিরাপদ মাছে ভরবো দেশ। গড়বো স্মার্ট বাংলাদেশ।” এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সাজদার রহমান,গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা,জেলা আওয়াামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ রুহুল আমীন।জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ,মৎস্য চাষি জগদীশ চন্দ্র বিশ্বাস।

এর আগে সকালে শহরের হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এরপর হেলিপ্যাড থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, মৎস্য চাষি ও মৎস্য খাদ্য উৎপাদনকারীরা অংশ নেন।



Our Like Page
Developed by: BD IT HOST