ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি
Reporter Name
Update Time :
Friday, September 4, 2026
/
14 Time View
/
Share
নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল মধ্যেপাড়া গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন গোপনে সরকারি হালট থেকে গাছ কেটে বিক্রি করছে। উপজেলা প্রশাসন তার খবর পেয়ে ইউনিয়ন নায়েব সাবকে পাঠিয়ে কাটা গাছ গুলো না নেওয়ার নিষেধাজ্ঞা দেয় সরকারি হালট না মাপা পযন্ত। উপজেলা প্রশাসন সরকারি জায়গা থেকে গাছ কাটা এবং জনগণের চলাচলের সরকারি হালট কেটে পুকুর তৈরি করার লিখিত অভিযোগ পায়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ভূমি অফিসের সার্বিয়া সাব ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাবকে- ৩/৯/২০২৬-ইং তারিখে সরকারি এই হালট মাপার নির্দেশ দেন।
লিখিত অভিযোগ পেয়ে মার্ঠ পর্যায়ে মাপতে আসা কর্মকর্তাদের কাছে এই বিষয়ে জানতে চাওয়ায়, তারা বলেন গাছ কাটা ও রাস্তা কাটা অভিযোগের সরকারি হালট মেপে সত্যতা পাওয়া গেছে। কাটা গাছ সরকারি জায়গায় এবং আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিনের পাকা করা টয়লেট সরকারি জায়গায় কিছু অংশ পড়েছে। এবং লিখিত অভিযোগকারী সিদ্দিক খানের বাড়ির পাশে মানুষের চলাচলের সরকারি হালটের রাস্তা ৪/৫ ফুটের মতো জায়গা তাদের পুকুরে আছে। উপজেলা কর্মকর্তা মহোদয়ের কাছে তদন্ত রিপোর্ট দেওয়া হলে, উপজেলা কর্মকর্তা মহোদয় তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নিবেন।
এলাকার লোকজনের কাছ থেকে যানা যায় আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন এই গাছ গুলো ৪০ হাজার টাকা বিক্রি করে দেয় গাছ কাটা পাইকারের কাছে। এছাড়াও বিগত দিনেও তারা এখান গাছ কেটে বিক্রি করেছে যার প্রমাণ হিসেবে এখনো ১/২ টি গাছ কাটার গুড়ি আছে। তাদের এমন কার্যকলাপের কারণে এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।