August 25, 2026, 11:00 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশু হজযাত্রীর

Reporter Name

প্রথম বাংলা – এবার সৌদি আরবের মক্কায় ‘ছাদ থেকে পড়ে’ ইয়াহিয়া মোহাম্মাদ রামাদান নামে এক শিশু হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক সংবাদমাধ্যম। এবার বাবা-মায়ের সঙ্গে হজ পালন করার কথা ছিল ইয়াহিয়ার।

গতকাল বুধবার (১২ জুন) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এবারের হজ মৌসুমে মারা যাওয়া সবচেয়ে কমবয়সি হজযাত্রী ইয়াহিয়া মোহাম্মদ রামাদান। তার বাড়ি মিশরের কাফর আল শেখ প্রদেশে। তবে কাজের সুবাদে তার বাবা সৌদি আরবে থাকেন।

এদিকে কয়েকদিন আগে ইয়াহিয়ার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াহিয়ার ইহরাম পরা একটি ছবিও পোস্ট করেন, যেটি মন কেড়েছিল নেটিজেনদের। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।

প্রতিবেদন অনুযায়ী, ছবিগুলো প্রকাশের পর মক্কার একটি ভবনের ‘ছাদ থেকে পড়ে’ ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। জানাজার পর তাকে মক্কাতেই দাফন করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের বেশকিছু সংবাদমাধ্যম বলেছে, গ্র্যান্ড মসজিদের মাত্রাতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে ইয়াহিয়ার মৃত্যু হয়।

তবে প্রকৃতপক্ষে কী কারণে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেনি তার পরিবার বা সৌদি আরব কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ, গালফ টুডে, রয়া নিউজ। mp news



Our Like Page
Developed by: BD IT HOST