August 27, 2026, 1:48 am
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদের পরিবারকে ৩কোটি টাকার অনুদান দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন

Reporter Name

স্টাফ রিপোর্টার:মোঃইমরান”

জুলাই ও আগষ্টে আন্দোলনে পতিত ফ্যাসিস্টি সরকার কতৃক শহীদ ৩০০ পরিবারকে ১ লক্ষ করে মোট ৩ কোটি টাকার চেক হস্তান্তর করেছে শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন।মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০০ শহীদ পরিবারকে সহায়তা প্রদান’ অনুষ্ঠানে এ চেকগুলো হস্তান্ত করা হয়।

শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, শহীদ পরিবারের হাতে যদি কোটি টাকার চেকও উঠিয়ে দেওয়া হয়, তাহলেও তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়

তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে সান্ত্বনার বিষয় হচ্ছে, পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের, যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।

তিনি আরও বলেন, আজ নামেমাত্র একটা সংখ্যা আপনাদের হাতে তুলে দিচ্ছি। যদি ভবিষ্যতে আপনাদের দরকার হয়, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে জানাবেন। আন্দোলনে শহীদদের জন্য সরকার চমৎকার ঘোষণা দিয়েছে। আশা করি আপনারাও সেটি পাবেন। তার আগ পর্যন্ত আপনারা যেন চলতে পারেন, তার জন্য এই ব্যবস্থা।

৩০০ পরিবারের মধ্যে এতিম পরিবার ছিল ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার ২টি। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST