July 30, 2026, 10:32 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ

Reporter Name

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় জেলহাজতে থাকাকালীন সুলতান নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, কারাগারে অসুস্থ হয়ে পড়লেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তারা।

নিহত সুলতান মির্জাপুর উপজেলার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় ঠিক এক মাস আগে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। নিহতের পরিবারের দাবি, সুলতানকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল তা ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

অভিযোগ উঠেছে, গত এক মাস ধরে কারাবন্দী থাকা অবস্থায় সুলতান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেনি। আজ তার অবস্থার অবনতি হলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এই মৃত্যুকে ‘স্বাভাবিক মৃত্যু’ মানতে নারাজ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা এই ঘটনাকে ‘আরেকটি জেল হত্যা’ হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST