November 3, 2026, 5:21 am
শিরোনামঃ
রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে শৃঙ্খলা ভঙ্গ করার কারণে বহিষ্কার করা হয় ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫, মামলা ৬২ এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিডব্লিউবি’র চাউল বিতরণে অনিয়ম লক্ষ্মীপুর, কমলনগর- রামগতিতে ইটভাটা বন্ধের আশঙ্কা দুশ্চিন্তায় হাজারো শ্রমিক- লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হতে পারে

Reporter Name

———————————————————প্রতিনিধিঃগ্রেপ্তার হওয়ার শঙ্কায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আগামী মঙ্গলবার আমি গ্রেপ্তার হতে পারি। সাবেক পর্ন স্টারকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় আমাকে গ্রেপ্তার করা হতে পারে।’গত শনিবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

নিজের সমর্থকদের এ নিয়ে বিক্ষোভ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস দুটি মামলা করেছে। এর মধ্যে একটি মানহানি মামলা ও অপরটি ঘুষ দেওয়ার মামলা। স্টর্মির দাবি অনুযায়ী,প্রায় এক দশক আগে ট্রাম্পের সঙ্গে তাঁর দৈহিক সম্পর্ক ছিল। ২০১৬ সালের নির্বাচনের দেড় সপ্তা হ আগে এ বিষয়ে কোনো কথা না বলার জন্য স্টর্মিকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন। শুধু তাই নয়, এই অর্থগ্রহণের বদলে ড্যানিয়েলস ট্রাম্পের সঙ্গে একটি অপ্রকাশযোগ্য বা নন-ডিসক্লোজার চুক্তিতে সই করেন। তবে, ট্রাম্পের দাবি, পুরো বিষয়টি মিথ্যে। অর্থ লেনদেনের ব্যাপার বিষয়ে তিনি কিছুই জানেন না।

বিষয়টি নিয়ে ট্রাম্পের এক আইনজীবী বলেন,সাবেক প্রেসিডেন্টর গ্রেপ্তারের অনুমান গণমাধ্যমে প্রতিবেদনের ওপর ভিত্তি করে।ওইসব গণমাধ্যম বলছে,আগামী সপ্তাহে ই ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে’যদি ট্রাম্প গ্রেপ্তার হন তবে,তিনি হবেন একমাত্র সাবেক প্রেসিডেন্ট,যিনি ফৌজ দারি মামলায় গ্রেপ্তার হবেন।এর ফলে,২০২৪ সালে প্রেসি ডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নে ট্রাম্প বড় ধাক্কা খাবেন।বিবিসি বলছে,পাঁচ বছর ধরে ট্রাম্পের ঘুষের মামলার তদন্ত করছে প্রসিকিউটররা। এ ছাড়া ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে হওয়া আরও কয়েকটি মামলার তদন্ত চলছে।শনিবার ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন,ম্যানহাটন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে পাওয়া গোপন সংবাদের’ মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে আগামী মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।



Our Like Page
Developed by: BD IT HOST