September 20, 2026, 10:02 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তালায় আলোক এর বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

Reporter Name

মোঃ ইকরামুল ইসলাম ক্রাইম রিপোর্টার

তালায় সময়োপযোগী কর্মসূচি গ্রহন করে বৃক্ষ বিতরন ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত। ১৩ ই সেপ্টেম্বর, মঙ্গলবার তালা উপজেলা অন্যতম বেসরকারী সংস্থা, আলোক, এর আয়োজনে নাংলা নতুন বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে ১০০ বৃক্ষ বিতরন ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আলোক যুব সংগঠনের সদস্য মোঃ আল আমিনের সঞ্চালনায় ও আলোক এর নির্বাহী পরিচালক মোঃ রাশিদুল ইসলাম এর

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম ফারুক,

আলোক সংস্থার সভাপতি মোঃ শফিউল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোক এর সহ সভাপতি জয়দেব কুমার দে, নির্বাহী সদস্য গীতা রানী ভদ্র, নির্বাহী সদস্য সাকিলা বেগম, নির্বাহী সদস্য ছাবিনা খাতুন, ইসলামকাটি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি নাজমুল ইসলাম,

ইসলামকাটি ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের উইপি সদস্য মোঃ ফেরদৌস মোড়ল,সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফারহানা ইয়াসমিন লাকি, মাওলানা সাইফুল্লাহ রহমান সহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যার মুক্তির একমাত্র উপায় বেশি বেশি বৃক্ষ রোপন। আলোক সংস্থার এমন মহৎ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং সময়োপযোগী পদক্ষেপ বলে ধন্যবাদ জ্ঞাপন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST