November 12, 2026, 5:42 pm
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আনন্দ মহল অনাথ আশ্রমের’ আনুষ্ঠানিক উদ্বোধন, আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিনাজপুর ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা সাংবাদিকদের হুমকি – ময়মনসিংহে ভূমি কর্মকর্তার নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত..
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আনন্দ মহল অনাথ আশ্রমের’ আনুষ্ঠানিক উদ্বোধন,

Reporter Name

IHRC-এর অর্থায়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ইয়াতিম শিশুদের জন্য নতুন আশ্রয়স্থল।।

লিমন হায়দার, দিনাজপুর:
সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, অসহায় ও ইয়াতিম শিশুদের নিরাপদ আশ্রয়, মানসম্মত শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আনন্দ মহল অনাথ আশ্রম’।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)-এর অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত এই মানবিক উদ্যোগের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি লিমন হায়দারের সঞ্চালনায় এবং IHRC দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহমান, দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাহাজুল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) তয়ন কুমার মণ্ডল এবং ফুলবাড়ী উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।

বক্তারা বলেন, সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুরা আমাদেরই ভবিষ্যৎ। যথাযথ পরিচর্যা, শিক্ষা, ভালোবাসা ও নিরাপদ পরিবেশের অভাবে অনেক শিশু স্বাভাবিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। এসব শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে আনন্দ মহল অনাথ আশ্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা আরও বলেন, শিশুদের শুধু আশ্রয় প্রদানই নয়, বরং মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে যোগ্য, আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হওয়া উচিত এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আটটি জেলার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংবাদকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও ইয়াতিম শিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষা এবং অধিকার সুরক্ষায় আনন্দ মহল অনাথ আশ্রম একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায়। এ মহতী উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল মানুষ, জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার আলোকে প্রতিষ্ঠিত আনন্দ মহল অনাথ আশ্রম ফুলবাড়ীসহ দিনাজপুর অঞ্চলের অসহায় শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ও আশার আলো হয়ে উঠবে।

তৃণমূল মিডিয়া কর্পোরেশন 📙 ✍️ 📙



Our Like Page
Developed by: BD IT HOST