July 21, 2026, 3:46 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাইক্ষ‍্যংছড়ির তুমব্রুতে অবৈধ পথে আনা মিয়ানমারের ২৭টি মহিষ জব্ধ করেছে বিজিবি

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার,নাইক্ষ‍্যংছড়ি:

একদিকে বর্ডার গার্ড বিজিবি দিন রাত সীমান্ত দিয়ে কোন অবস্থায় যাতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে,সে বিষয়টি মাথায় রেখে সীমান্ত জুড়ে তাদের সীমাহীন কষ্ট মানুষের চোখে দৃশ্যমান,তার মাঝেও থেমে নেই চুরাকারবারিরা সীমান্তের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে তাদের অপকর্ম চালিয়ে যেতে তৎপর রয়েছে।

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে আনা ২৭ টি মহিষ জব্ধ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির একটি টহল দল।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের মক্কর টিলা নামক স্থান হতে মালিক বিহীন ২৭টি অবৈধ ভাবে আনা মিয়ানমারের মহিষ উদ্ধার পূর্বক জব্ধ করেছে বিজিবি।

সীমান্তে নিয়োজিত বিজিবি,পুলিশ প্রতিদিন বিপুল পরিমাণ মাদক, অবৈধ পণ্যসহ পাচারকারীদের আটক করলেও রাঘববোয়ালরা থেকেই যাচ্ছে ধরাচোয়ার বাইরে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ গণমাধ্যমকে বলেছেন, মাদককারবারী, চোরাচালানীরা যতই ক্ষমতাধর হউক তাদের প্রমাণ সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে সোপর্দ করুন। অবৈধ ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী,গ্রাম পুলিশ ও চৌকিদারদের নির্দেশন দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST