July 30, 2026, 10:32 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাহিদ ইসলামের ‘কুপ্রস্তাব’ প্রত্যাখ্যান: ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া ‘কুপ্রস্তাব’ প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা ‘কুপ্রস্তাব’ দেন। জারা সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগের পরপরই এনসিপির দলীয় অভ্যন্তরীণ গ্রুপে একটি বিদায়ী বার্তা দেন তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, ‘‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইলো।’’

দলীয় পদ ছাড়লেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে লেখেন, ‘‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’’

তিনি আরও লেখেন, ‘‘আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।’’



Our Like Page
Developed by: BD IT HOST