November 13, 2026, 4:57 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক “নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা,ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার বদলি নীতিমালা উপেক্ষা করে বছরের পর বছর একই কর্মস্থলে ঢাকা জেলার খাদ্য পরিদর্শকরা পলাশবাড়ী উপজেলা সমবায় সমিতি লি: (ইউসিসিএ) নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন নির্বাচিত পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পলাশবাড়ী উপজেলা সমবায় সমিতি লি: (ইউসিসিএ) নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন নির্বাচিত

Reporter Name

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- প্রায় ৩০ বছর পরে পলাশবাড়ী উপজেলা বিআরডিবি অফিসার আব্দুল মান্নান এর উদ্দোগে অনুষ্ঠিত হলো নির্বাচন। কঠোর নিরাপত্তা উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৮ টি পদের মধ্যে ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৭ জন নির্বাচিত হয়। শুধুমাত্র সভাপতি পদে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সরকার নিক্সন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব দলের সদস্য সচিব মো: রাজু মিয়া পেয়েছেন ১৯ ভোট।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন পলাশবাড়ী থানা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST