October 10, 2026, 12:06 pm
শিরোনামঃ
শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে ডঃ এম‌ এ মতিন স্মৃতি নৌকা প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সারিয়ার স্মরণে দোয়া মাহফিল, মেয়ের স্মৃতিতে মসজিদ নির্মাণ বাবার কলকাঠি নেড়েছেন ইউএনও,‎সারের লাইসেন্স দিতে প্রশাসনের লোকেরা কত নিয়েছেন সবই জানি, এমপি পলাশবাড়ীতে সমকামিতার অভিযোগে বরকে সালিশে তওবা করিয়ে সংশোধনের সুযোগ… জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাজশাহী আরসিফুডের অঙ্গীকার নামা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পশ্চিম দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিবেদন:

দিঘলী, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দিঘলী ইউনিয়নের ২০৬ নং দিঘলী মৌজায় সরকারি খাস জমি জবরদখল ও ভূয়া কাগজপত্র দেখিয়ে সাধারণ মানুষের কাছে চড়া মূল্যে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দিঘলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ ওয়াবদা খালের পশ্চিম পাড়ে গাইন বাড়ীর সম্মুখে অবস্থিত খাস জমি জোরপূর্বক জবরদখল করে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করার চেষ্টা করছেন বিবাদী মোঃ শাহজাহান হাওলাদার ( পিতা- নূর মোহাম্মদ হাওলাদার, সাং- পশ্চিম দিঘলী)। অভিযোগকারীর দাবি অনুযায়ী, বিবাদী ভূয়া জালিয়াতি ও সাদা কাগজের মাধ্যমে জমি হস্তান্তরের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। এছাড়া প্রতি শতাংশ খাস জমি প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা করে বিক্রি করে সেখানে বহুতল ভবন ও স্থাপনা নির্মাণের প্রস্তুতি হিসেবে ইট, বালু ও রড মজুদ করা হয়েছে।

এদিকে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, জমিতে পিলারের জন্য গর্ত খোড়া হয়েছে এবং পাইলিং ও রড বাঁধার কাজ দ্রুত গতিতে চলছে। উক্ত কাজের স্থানে উপস্থিত শ্রমিক মোঃ ইসরাফাত বাদশা (পশ্চিম দিঘলী) এর সাথে কথা বললে তিনি জানান, এই জমি নিয়ে পূর্বে সরকারি বা আইনি বিরোধ এবং মামলা-মোকদ্দমা থাকলেও বর্তমানে আদালতের রায় এবং মালিকানার ওপর ভিত্তি করেই কাজ করা হচ্ছে। তবে স্থানীয় একটি পক্ষের ব্যক্তিগত শত্রুতা ও আপত্তির কারণে নির্মাণ কাজে নানা বাধা তৈরি হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে আবুল হোসেন (পিতা- আবুল কালাম) জেলা প্রশাসক, লক্ষ্মীপুর বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগে ২০৬ নং দিঘলী মৌজার ১ নং খতিয়ানভুক্ত ৭০৯, ৭১০, ৭১১, ৭১২, ৭১৩, ৭১৪, ৭১৫, ৭১৬, ৭১৮, ৭১৯, ৭২৩ ও ৭২৪ দাগের সরকারি খাস জমি রক্ষায় এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অনুলিপি ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার (সদর, লক্ষ্মীপুর), সহকারী কমিশনার (ভূমি) এবং দিঘলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট লিখিতভাবে প্রেরণ করা হয়েছে। এলাকার সচেতন মহল সরকারি সম্পত্তি রক্ষায় এবং প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST