November 7, 2026, 4:35 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ সদস্য আমিরুলের হত্যাকারীদের আইনের আওতায় আনা হবেঃ ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মী দের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম এর হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

রবিবার (২৯ অক্টোবর ২০২৩) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজার নামাজ শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন,গতকাল একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল পুলিশ পেশাদারিত্ব,ধৈর্য ও বীরত্বের সাথে ডিউটি করছিল।সেখানে পুলিশ কনস্টেবল আমিরু ল ইসলাম পারভেজ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। যারা তার হত্যার ঘটনা ঘটিয়েছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকা র করব। যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের দুজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, আমরা ঢাকা মেট্টোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার।নিহত পুলিশ কনস্টেব ল আমিরুল ইসলামের পরিবারও আমাদের পরিবার। তার পরিবারসহ তার কন্যার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব পালন করবে ডিএমপি।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ডিএমপি কমিশনার।

মরহুমের জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভা গের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ; ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদু ল্লাহ আল-মামুন,বিপিএম(বার),পিপিএম; স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম,বিপিএম (বার), পিপিএম (বার);ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপি এম(বার),পিপিএম(বার) সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ; পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST