July 4, 2026, 12:34 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বনানীতে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় পলাতক ড্রাইভারকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর বনানী থানাধীন চেয়ারম্যান বাড়ির সামনে ট্রাক চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পলাতক ড্রাইভারকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ডিভিশন। গ্রেফতারকৃত ড্রাইভারের নাম মো. টিটন ইসলাম (৩৬)।

সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১.৪৫ ঘটিকায় কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।

ডিবি সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার সময় সোমবার পৌনে সাতটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় কলাবাহী একটি মিনিট্রাকের চাপায় মিনারা (১৯) নামের এক পোশাকশ্রমিক নিহত হন এবং আহত হন সুমাইয়া আক্তার (১৯) নামের আরেক পোশাকশ্রমিক। নিহত মিনারা বনানীর মাসুদ অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ঘটনার পরপরই থানা পুলিশের পাশাপাশি পলাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতারে তৎপর হয় ডিবি। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ এলাকা থেকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই পলাতক ড্রাইভার টিটনকে গ্রেফতার করে ডিবি।

উল্লেখ্য, ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং ট্রাক চালকের শাস্তির দাবিতে বনানী ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সকাল থেকেই উক্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজটের প্রভাব রাজধানীর অন্যত্র ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বেলা দেড়টার দিকে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে যান শ্রমিকেরা এর পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

গ্রেফতারকৃত ড্রাইভার টিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST