July 22, 2026, 5:07 am
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরগুনার আমতলীতে পিক আপ চাপায় নিহত -১ আহত – ৮

Reporter Name

মো:মামুনুর রশিদ রাতুল,

আমতলী(বরগুনা)প্রতিনিধি: পটুয়াখালী – কুয়াকাটা মহাসড়কের আমতলীর উর্সিতলা নামক স্থানে সোমবার দুপুর ১২ টার সময় রাস্তার উপর দাড়ানো যাত্রী বোঝাই মাহেন্দ্র গাড়ীকে পিছনের দিক দিয়ে চাপা দেয় একটি পিক গাড়ী ।

এতে মাহেন্দ্র গাড়ীর যাত্রী, জামান (৪০) আরিফ (২৫) লিটন(৩০) হাবিব মিয়া (৬০)এচাহাক মেম্বর(৭০)সহ ৭/৮জন আহত হয়। স্থানীয় আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসারপর গুরুতর আহত যাত্রী জামান (৪০) মারা যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানভির শাহরিয়ার বলেন আহতদের মধ্যে গুরুতর আহত জামান(৪০) মারা যায়। অন্য আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

নিহত জামান কুকুযা ইউপির ৫ নং ওয়ার্ডের জয়নুল আবেদীনের পুত্র।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে পিক আপ ড্রাইভার মো. লিটন (৩০) ও পিক আপ টিকে কে আটক করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।



Our Like Page
Developed by: BD IT HOST