September 14, 2026, 11:21 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

Reporter Name

নিজস্ব প্রতিনিধি ঃ

বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলী গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় এক নারী ও শিশু কে পিটিয়ে রক্তাক্ত জখম করে। সঙ্ঘবদ্ধ দলটি আহত জেসমিনের ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।আহত জেসমিনের ডাকচিৎকার শুনে বাড়ির লোক জন পরলে সঙ্ঘবদ্ধ দলটি ঘটনা স্হান থেকে চলে যায়,

স্হানীয় লোকজন আহত জেসমিন কে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন। ঘটনা সূত্রে জানা যায় দেউলী গ্রামের ইউনুস সিকদারের পুত্র মামুন সিকদার কে মাদক সেবনে বাধা দেওয়ার কারনে তার দলবল নিয়ে সংঘবদ্ধভাবে মিজানের স্ত্রী জেসমিন ও তার ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে, জেসমিনের অতর্কিত হামলা চালায় (১)ইউনুছ সিকদারের পুত্র মামুন সিকদার (২) শরীফ সিকদার(৩) মামুন সিকদারের পুত্র,

ইমন সিকদার( ৪) হাসানাত শেখের ছেলে, লিমন শেখ সহ সংঘবদ্ধ একটা দল। আহত জেসমিনের সাথে কথা বললে জানা যায় তাদের ঘরের সামনে বসে মামুন মাদক সেবন করলে সে বাধা দিলে এই হামলা স্বীকার হন তিনি, এ সময় জেসমিনের গায়ে থাকা জামা কাপড় টানা হেচরা করে ছিড়ে ফেলে এবং তার পরিহিত গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের ধুল, সহ নগদ ২০,০০০ টাকা সহ প্রায় ১৫০,০০০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে যায়।

এই ঘটনায় আহত জেসমিনের স্বামী বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন।



Our Like Page
Developed by: BD IT HOST