August 3, 2026, 4:14 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জের দিনের পর দিন রাস্তা নিয়ে পোহাতে হয় জনদুর্ভোগ, যেন দেখছেন না কেউ

Reporter Name

খান মেহেদী:- বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের প্রান কেন্দ্র থেকে বয়ে যাওয়া ভরপাশা ইউনিয়নের সাথে পাদ্রীশিবপুর ইউনিয়নের সংযোগ সড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে সড়কটি। জনগুরুত্বপূর্ণ এই সড়কে ৩০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি।

প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তাটা দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কৃষ্ণকাঠী মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইতুল ফালাহ ইসলামিক কমপ্লেক্স এর হাজার হাজার শিক্ষার্থীদের কাঁদা পানিতে হাঁটার কারণে জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়কে ভরপাশা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠী,কানকি কৃষ্ণকাঠি, কৃষ্ণকাঠী সহ প্রায় ৫ টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বেড়েছে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি কাঁদা পানিতে সয়লাব হয়ে গেছে। এখন সড়ক দিয়ে হাঁটাও ভীষণ কষ্টকর। জোয়ারের পানিতে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধের পথে। মেরামত করার যেন কেউ নেই।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, যুগের পর যুগ পেরিয়ে গেলেও এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। নির্বাচন এলে ভোটের জন্য জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তব রূপ ভিন্ন। নির্বাচন চলে যায় জনপ্রতিনিধিরাও আসে যায়। অথচ রাস্তাটির কয়েকটি স্থানে জোয়ারের পানিতে ভেঙ্গে গিয়ে খালের পরিণত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ একটি বাঁশের সাঁকো দিয়েও অসাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করেনি। এই রাস্তার বিষয় সংসদ সদস্য রতনা আমিন সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। এলজিইডি অফিস উপজেলা প্রশাসন নীরব ভূমিকায়।

কৃষ্ণকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, এই রাস্তা দিয়ে কোন যানবাহন চলে না। এইখানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন স্থান থেকে শিক্ষক-শিক্ষার্থীরা কাদামাটি পেরিয়ে বিদ্যালয় আসে। প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা থাকলেও এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা দ্রুত সড়ক মেরামত করে যানচলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সড়কের বিষয় জানতে চাইলে ভরপাশা ইউনিয়নের
চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন জানান, সড়কটি চলাচল অনুপযোগী হয়েছে পরেছে। বিভিন্ন দপ্তরে কথা বলেছি। প্রচেষ্টা চালাচ্ছি সড়কটি সংস্কার করার জন্য।



Our Like Page
Developed by: BD IT HOST