July 17, 2026, 6:19 am
শিরোনামঃ
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন : স্বরাষ্ট্রমন্ত্রী ৪৫ বছর পর জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর হোসেন আটক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক অনলাইন জুয়া প্রতিরোধে ডিবির বিশেষ অভিযান: ৬ সদস্য গ্রেফতার, ৬,৬০০ এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম জব্দ কারাবন্দি গণতন্ত্র ও শেখ হাসিনার সেই ঐতিহাসিক চিঠি: ফিরে দেখা ১৬ জুলাই মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন মাসকান্দা গণসার মোড়ে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে

Reporter Name

নিজস্ব প্রতিবেদন:

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন।এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার ও রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় প্রস্তুত থাকার আহ্বান আয়মান হোসেন অপু! বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জননেতা আয়মান হোসেন অপু বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরার এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

তিনি দলের দুঃসময়ের নেতাকর্মী ও সংগঠনের সকল স্তরের যোদ্ধাদের যেকোনো পরিস্থিতির জন্য ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।নেতা আয়মান হোসেন অপু জোর দিয়ে বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সবসময় মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক আদর্শ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পক্ষে কাজ করে যাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া সব ষড়যন্ত্র মোকাবিলা করতে এবং তাঁর হাতকে শক্তিশালী করার জন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মী রাজপথে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।

সাংগঠনিক সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মের এই আইকন ও নেতা তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন আজ একটি সুশৃঙ্খল ও আদর্শিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।নেতাকর্মীদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, দেশবিরোধী ও অপশক্তিগুলোর যেকোনো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে সাংবিধানিক উপায়ে ও আদর্শিক সংগ্রামের মাধ্যমে রাজপথে সক্রিয় থাকতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST