July 6, 2026, 1:58 pm
শিরোনামঃ
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশ্ব পরিবেশ দিবসে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিনামূল্যে গাছের চারা বিতরণ

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ; এই স্লোগান নিয়ে দেশব‍্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অরাজনৈ তিক,মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস কে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার পাশাপাশি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগেও পালন করা হয়।

৫ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে দেশব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উক্ত এই কর্মসূচির উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।

এর ধারাবাহিকতায় বিকাল ৫ টায় ঢাকা টিএসসি মোড়ে মানুষ কে গাছ লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জনসাধারণের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত এই অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল্লাহ হারুন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সাধারণ সম্পাদক শরীফ জামিল।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা শহিদুল্লাহ হারুন বলেন, বিশ্ব ব‍্যাপী অতিরিক্ত তাপদাহ থেকে এবং আগামী বিশ্বকে বাঁচাতে গাছ লাগানোর কোন বিকল্প নাই।
তিনি আরও বলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আজ মানুষের মাঝে বিনামুল্যে গাছ লাগানর যে কর্মসূচি করছেন তা সত্যিই প্রশংসনীয়।

এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সরদার এম এ মহিন, ফাহিম আহমেদ ফাহিম,ঢাকা জেলার প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, রিপন মোল্লা, সাথী ইসলাম, মোঃ কাজী মাসুদ, মোঃ দুলাল প্রমূখ।

পরিশেষে সাধারণ মানুষের মাঝে গাছ বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ



Our Like Page
Developed by: BD IT HOST